লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) কুমিল্লার লালমাই উপজেলার দ্যুতিয়াপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন দলীয় কর্মীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ওই কর্মী প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন, লালমাই সূত্রে জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।