বড়াইগ্রামে সেলো মেশিন চুরি,এলাকাবাসীর হাতে চোর আটক
আব্দুল হামিদ ,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের মনপিরীত গ্রামের সেলো মেশিন চোর শনাক্ত হওয়ায় ১৫/০১/২০২৬ বৃহস্পতিবার রাতে মনপিরীত বাজারে সালিশের আয়োজন করা হয়।
চোরদের নাম মনপিরীত গ্রামের মোঃ কাওসার আলী,মেরিগাছা মৎস্যজীবী পাড়ার মোঃ মাইকেল আলী দোগাছী গ্রামের মোঃ ছাইফুল ইসলাম।কাওসার আলী নিজেই চুরির দোষ স্বীকার করেন এবং জানান ছাইফুলের ভ্যান থেকে ছেলো মেশিন নামিয়ে নেন।অন্যদিকে মোঃ ছাইফুল ইসলাম বলেন তিনি জড়িত নেই।
প্রত্যক্ষদর্শী মাইকেলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান চুরির সাথে সম্পৃক্ত নেই এবং তিনিই দেখেন।১০/১৫ দিন আগে আনুমানিক রাত দশটার দিকে মনপিরীত ব্রিজের কাছে বসে ছিলেন মাইকেল।দেখেন সেলিম রেজার বাড়ি থেকে কাওসার আলী এবং সাইফুল ইসলাম ভ্যানে সেলো মেশিন তুলছেন।
মাইকেল জানান ঘটনার পর তাকে প্রাননাশের হুমকি দিয়েছেন।এবং কয়েকদিন পরে সেলো মেশিন চুরির বিষয়টি মাইকেল আলী সেলিম কে জানান।
মনপিরীত গ্রামের আশে পাশে কয়েকদিনের মধ্যে চুরি হওয়া ভুক্তভোগীরা দাবি করে এরাই চুরি করেছে। ভুক্তভোগী মোট ১৮ জন, মোঃ সেলিম,মোঃ আলেকুল ইসলাম, মোঃ মকবুল মাস্টার সহ অনেকে।
গ্রামের ভুক্তভোগীদের চুরি হওয়া জিনিসপত্র হলো,সেলো মেশিন ১০ টি, ১ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার,মনপিরীত জামে মসজিদের আইপিএস এর ব্যাটারি,মনপিরীত বাজারে চায়ের স্টলের আইপিএস এর ব্যাটারি। ৪টি বাইসাইকেল,ঈদগাহ মাঠের টিউবওয়েল সহ জনসাধারণের অর্থায়নে বিলের মধ্যে বসানো একটি টিউবয়েল।কিছুদিন আগে মনপিরীত গ্রামে কাশেম মাস্টারের বাড়িতে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরি ইত্যাদি।
উক্ত সালিশিতে চোররা সেলো মেশিন চুরির দোষ স্বীকার করেন। এবং তিনজনের মধ্যে মাইকেল অনুপস্থিত থাকায় ৩ দিনের মধ্যে সকলকে উপস্থিত করে বিচার কার্যক্রম শুরু করা হবে জানিয়েছেন নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান। আশ্বস্ত করেছেন সুষ্ঠু বিচার করবেন।এবং সকল চুরির বিষয় ক্ষতিয়ে দেখবেন।
এলাকাবাসীদের দাবি চোরদের চাপ দিলে আরো অনেকের নাম বের হতে পারে।ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার আশা করছেন সবাই।থানায় দুইটি চুরি মামলা চলমান এবং মোহাম্মদ রিপন আলী চুরি মামলায় কারাগারে আছেন।