আজ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের নর্দান গভর্নরেটের গভর্নর হাসান আব্দুল্লাহ মোহাম্মদ আল মাদানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দিপাক্ষিক সম্পর্ক, প্রশাসনিক সহযোগিতা, এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সম্ভাব্য উদ্যোগ ও সামাজিক উন্নয়নে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আরও কার্যকর যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।