ধাপেরহাট ইউনিয়নের ইউপি সদস্যের নামে ফেক আইডি:সবাইকে সতর্ক থাকার আহবান।
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান একরামুলের ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে (নীল আকাশের তারা) নামে ভুয়া (ফেক) আইডি খোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল তার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করছে। ফেক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ব্যক্তিগত বার্তা পাঠানো এবং বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতে পারে। যা তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তিনি স্পষ্ট করে জানান, উক্ত ফেক আইডির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাই সকলকে ভুয়া আইডি থেকে আসা কোনো বার্তা, কল বা প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে যারা ফেক আইডি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”