চৌদ্দগ্রামে জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী ছাত্র প্রতিনিধি সমাবেশ।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিজয় করতে,,দাঁড়িয় পাল্লার সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলা জগ্নাথদীঘি ইউনিয়নের ছাত্র শিবিরের উদ্যোগে ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
এই সময় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, তিনি বলেন জনগনের ন্যায়বিচার,সুশাসন , নৈতিক রাজনীতি এবং ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে বিজয় করতে হবে।আর এই বিজয় করতে সবাইকে নিরলস ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।। এই সময় আরো উপস্থিত ছিলেন
ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি মহি উদ্দিন রনি। জামায়াতে ইসলামী উপজেলা কর্ম পরিষদ সদস্য ডা: মন্জুর আহমেদ সাকি।
ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারি নুর ইসলাম মোল্লা। , জামায়াতে ইসলামী জগন্নাথদিঘী ইউনিয়ন আমীর সাহাব উদ্দিন । জামায়াতে ইসলামী জগন্নাথদিঘী ইউনিয়ন সহকারী সেক্রেটারী কাজী রবিউল ইসলাম রকি। ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলা মাদ্রাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব। এই সময়
আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রশিবির দায়িত্বশীলবৃন্দ।