জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত করা হয়েছে নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল করিম কে।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
নওগাঁর পোরশা উপজেলার সদরে অবস্থিত নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল করিম কে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।
এই সম্মান সকলের, বিশেষ করে আমার প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। আসুন, একসাথে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেই!" সকলে তিনার জন্য দোয়া করবেন যাতে করে পরবর্তী জীবনে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সুচারুরূপে পালন করতে পারি। এ সন্মান পাওয়ার জন্য মাননীয় সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামসুল আলম সহ সংশ্লিষ্ট সকলের কাছে তিনি কৃতজ্ঞ।
@highlight #porshanaogaon