কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনা
কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় চাঁপাই রাজশাহী–নোয়াখালীগামী (সেমি জনি) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ধাক্কা দেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে।
হাইওয়ে পুলিশের জানানো তথ্যমতে, এ সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বাসটি ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।