বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার
দেলোয়ারা হোসাইন মাহদী(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছারকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি ২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর–সহদেবপুর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাউছারকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেবিল হান্ট ফেজ-২ এর আওতায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, কাউছারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।