লামার আজিজনগরে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এন আইসি লেকের উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বাবু সাচিং প্রু জেরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাবু সাচিং প্রু জেরি বলেন, “ক্রীড়া যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজকদের সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানান।