সাটুরিয়ায় জোর করে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আশঙ্কা থানায় লিখিত অভিযোগ দায়ের।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আইরমারা এলাকায় জোর করে জমি জায়গা দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্হানীয় এলাকাবাসী জানায় আইরমারা এলাকায় মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলাম সহ দলবদ্ধ ভাবে কাউকে না জানিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া প্রতিনিধির বসত বাড়িতে জোর পূর্বক খুঁটি স্হাপন করে। ঘটনাস্থলে জসিম ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবার কে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। বাড়ির পাশে বেঁড়া দিয়ে সংবাদ কর্মীর পরিবার কে আবদ্ধ করে রাখে।
নিরুপায় হয়ে ভুক্তভোগী মোঃ আমিনুর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান এ বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা সুষ্ঠু সমাধানের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।