মহান বিজয় দিবস ও নতুন বর্ষ উদযাপনে কামারপাড়া আইসিএম ক্লাব এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
===============================
মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
শুক্রবার রাতে পৌর শহরের কামাড়পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
কামারপাড়া আইসিএম ক্লাব এর সভাপতি মমতাজুর রহমান মিন্টু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, কামারপাড়া আইসিএম ক্লাব এর উপদেষ্টা মঞ্জুর রহমান মহবুর, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ প্রমূখ উপস্থিত থেকে পরে পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত সকলে।