লালমাই উপজেলা পেরুল দক্ষিণ ইউনিয়ন শাসনপাড় গ্রামে বিএনপির বেগম খালেদা জিয়া জন্য দোয়া ও মোনাজাত ও উঠান বৈঠক অনুষ্ঠিত।
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জানুয়ারি সন্ধ্যা ৮টায় শাসনপাড়া মজুমদারবাড়ি প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পেরুল দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাবেক মেম্বার ছায়েদুল ইসলাম ছায়েদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু, লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী তানভীর হোসেন রনি, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মাকসুদ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, যুবদল নেতা সুমন মজুমদার, যুবদল নেতা হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের রাসেল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে তিন বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহাদাত হোসেন
বক্তারা তাঁদের বক্তব্যে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয়ভাবে মাঠে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
উঠান বৈঠকে এলাকার রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।