আজ ০৮/০১/২০২৬ তারিখ লালমাই উপজেলার ভুশ্চি বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয় করায় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় মেসার্স কৃষাণ এন্টারপ্রাইজকে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।