আল হালাল ফাউন্ডেশন কিশোরগঞ্জের ৫ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা ও মতবিনিময় সভা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের নিয়ে এক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হালাল ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আজিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে জনাব মোঃ আলহাজ্ব আবু তাহের মিয়া উপস্থিত থাকতে না পারায় তার পরিবর্তে জনাব রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে আল হালাল ফাউন্ডেশনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা), কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক জনাব মোবারক হোসেন সুমন।
অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ শফিকুল ইসলাম (বকুল মিয়া), চপসেরা আল হালাল ফাউন্ডেশন ও ইফতি ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান তানভীর ফাউন্ডেশনের পাঁচ বছরের পথচলা, বিভিন্ন মানবিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, যিনি পুরো আয়োজনটি দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করেন।
মতবিনিময় পর্বে বক্তারা আল হালাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সমাজের কল্যাণে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আন্তরিকতায় ভর করে আল হালাল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনটি এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।