রাঙ্গাবালীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মিলাদ
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪নং ওয়ার্ডের বড় নজির হাওলাদার বাড়ি জামে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মিলাদের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।