তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশানে দলের কার্যালয়ে প্রবেশ করলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জাকারিয়া তাহের সুমন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করা হয়।
এ ছাড়া কুমিল্লা মহানগর ছাত্রদলের পক্ষ থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
নেতৃবৃন্দ আরও জানান, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেমিক রাজনৈতিক অবস্থান বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর ছাত্রদল তারেক রহমানের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে।
ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।