জাতীয় সাংবাদিক সংস্থার মিলনমেলা–২০২৫ উপলক্ষে কুমিল্লায় নেতৃবৃন্দের ফটোসেশন
কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য মিলনমেলা–২০২৫-এ যোগদানের উদ্দেশ্যে কুমিল্লা থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে কুমিল্লা নগরীর মিয়ামি হোটেল এন্ড রেস্টুরেন্টে একত্রিত হন।
মিলনমেলায় অংশগ্রহণের পূর্বে সকালের নাস্তা শেষে সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ ফটোসেশন অনুষ্ঠিত হয়। ফটোসেশনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ সিহাব উদ্দিন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রবিউল বাশার রবি, বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, সাবেক অর্থ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম রকিব, মনসুর লোকমান রাকিবসহ নোয়াখালী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় কুমিল্লা জেলা ও নোয়াখালী জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এ ধরনের মিলনমেলার গুরুত্ব তুলে ধরেন।
নেতারা আশা প্রকাশ করেন, মিলনমেলা–২০২৫ সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এবং সংগঠনকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।