প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আবু তাহেরের উদ্যোগে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্যের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাকফো সেন্টার থেকে শুরু হয়ে আনোয়ারা, চাতুরী চৌমুহনী বাজার, হাইধর, বড় উঠান, ডাক পাড়া, শাহ মিরপুরসহ কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে।
গত ২৫ ডিসেম্বর নতুন ঈদের আমেজে এ শুভেচ্ছা মিছিল এলাকায় এক অনন্য উৎসবের আবহ সৃষ্টি করে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।