আশাশুনিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
এস এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম অর্নব দেবনাথ (২)। সে বুধহাটা গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথের পুত্র।
পরিবারিক সূত্রে জানা গেছে,বুধবার সকালে অর্নব বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী,পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন।
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি প্রতিনিধি
মোবাঃ ০১৯৩৭-৮৬৫০৯০
তাং-২৪-১২-২৫ইং