লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নাজমা আক্তার মনি
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অত্র কলেজের সুপরিচিত ও শ্রদ্ধেয় শিক্ষক জনাব নাজমা আক্তার মনি। তিনি কলেজের প্রভাষক (জীববিজ্ঞান বিভাগ) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নাজমা আক্তার মনি বলেন,
“লালমাই সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
কলেজের শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে লালমাই সরকারি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন করবে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।