সন্মানিত গাইবান্ধা সাঘাটা ও ফুলছড়ি বাসি।রঞ্জু সতন্ত ভোট করবে ইনশাআল্লাহ গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
জাতীয় পার্টি প্রতিষ্ঠাকালীন থেকে এ্যাড এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু ভাই পার্টির হাল ধরে আছে।এরশাদ স্যারের প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আলতাফ সরকারের কাছে,আওয়ামী লীগের প্রার্থী এ্যাড ফজলে রাব্বি মিয়া বিপুল ভোটে হেরে যায়।তারপর এ্যাড ফজলে রাব্বি মিয়া আওয়ামী লীগ বাদ দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করে এরশাদ সরকারের সময় রাব্বি মিয়া এম পি মন্ত্রী হয়ে সুযোগ সুবিধা নিয়ে জাতীয় পার্টির সাথে বেইমানি করে আওয়ামী লীগে যোগদান করে।শুরু হল ভোট।২০০১ সালে রাব্বি মিয়া নৌকা প্রতীক নিয়ে মাঠে নামলেন।সেই সময় এরশাদ সাহেব রঞ্জু ভাইকে ঢাকায় ডেকে নিয়ে রন্জু ভাইকে ভোট করার সিদ্ধান্ত দিলেন,রঞ্জু ভাই দূর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামলেন।মনোনয়ন বিক্রির আগেই আবারও এরশাদ সাহেব রঞ্জু ভাইকে ঢাকায় ডাকলেন,এরশাদ স্যার রঞ্জু ভাইকে বললেন রঞ্জু তোমার ম্যাডাম রওশন এরশাদ ওখানে ভোট করবে।স্যারের কথা রঞ্জু ভাই মেনে নিয়ে আবারও গাইবান্ধা সাঘাটা ফুলছড়ি উপজেলায় রওশন ম্যাডামকে নিয়ে মাঠে নামলেন।২০০১ সালে নির্বাচনের রওশন ম্যাডাম বিপুল ভোটে এম পি নির্বাচিত হলেন।রওশনের বাপের দেশ ময়মনসিংহ বিপুল ভোটে হেরে গেলেন।সাঘাটা ফুলছড়ি বাসি এরশাদ ও রওশন এরশাদের সন্মান রক্ষা করলেন।আবারও ২০০৮ সালের নির্বাচনে রঞ্জু ভাইকে বাদ দিয়ে ময়মনসিংহ ও সাঘাটা ফুলছড়ি উপজেলায় ভোট করলেন,রওশন এরশাদ সাঘাটা ফুলছড়ি উপজেলায় মাএ ৩০০ ভোটে হেরে গেলেন ও ময়মনসিংহ বাপের জেলায় মাএ ১৪ হাজার ভোট পেলেন রওশন এরশাদ।কই বাপের জেলায় রওশন এরশাদ ভোট পেলন না।২০০৮ সালে সংসদ নির্বাচনের পরেই আসলো উপজেলা পরিষদের নির্বাচন।আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে রঞ্জু ভাই বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।এতো সহজ মনে করলে হবে,এতো সহজ না।আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যানের পক্ষ হয়ে ভোটের বাক্স উঠিয়ে নেওয়া,ভোট সেন্টারে আওয়ামী লীগ পক্ষের ক্যাডার বাহিনী গুলি পর্যন্ত চালিয়ে ছিল।তারপরও রঞ্জু ভাই বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আসলো বিতর্কিত সংসদ নির্বাচন ২০১৪,এরশাদ স্যারের নির্দেশে মনোনয়ন কিনলেন ও উপজেলা অফিসে জমা দিলেন,৩ দিন পরেই এরশাদ স্যার ঘোষণা দিলেন ভোট করবেন না।মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দিলেন।পার্টির চেয়ারম্যানের শুদ্ধা ও সন্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।আবারও শুরু হলো উপজেলা পরিষদের নির্বাচন।দ্বিতীয় বার রঞ্জু ভাই উপজেলা পরিষদের ভোট করবেন না,কারণ আওয়ামী লীগের এম পি'র বিপক্ষে উপজেলা চেয়ারম্যান হয়ে লাভ কি,এম পি উপজেলা চেয়ারম্যানকে কিছুই দেয় না।এরশাদ সাহেব আবারও ঢাকায় ডেকে রন্জু ভাইকে জোর করে উপজেলা পরিষদ নির্বাচনে দার করলেন।শুরু হলো নির্বাচন।এক রঞ্জু ভাই ঠেকানোর জন্য রঞ্জু ভাইয়ের বিপক্ষে বোনারপাড়া থেকেই মোহাম্মদ হাজী বিএনপি ও কবির চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী হয়েও আবারও রঞ্জু ভাই ২২ হাজার ভোট বেশি পেয়ে দ্বিতীয় বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।এলো ২০১৮ সাল সংসদ নির্বাচন,জোর করে উপজেলা চেয়ারম্যান থেকে রিজাইন দিয়ে আবারও সংসদ নির্বাচনে প্রার্থী করালেন।চললো খেলা,নৌকা,লাঙ্গল ও ধানের শীষ।দিনের ভোট রাতে হলো,এম পি হলো ডিপুটি স্পীকার।তারপর ডিপুটি স্পীকার রাব্বি মিয়া মারা গেলেন।শুরু হলো উপ নির্বাচন।জিএম কাদের ঢাকায় ডেকে আবারও রঞ্জু ভাইকে জোর করে প্রার্থী করলেন।খেলা খেললো এভিএম ভোট হলো বন্ধ।ভোট বন্ধ হওয়ার পরে রঞ্জু ভাই কসম করে বসলেন আর ভোট করবেন না কারণ আওয়ামী লীগের প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর কাছে ও মিথ্যা মামলা হামলার ভয় ভীতি ভোট না করাই ভাল।আবারও কিছু দিন পরে পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু রন্জু ভাইকে ঢাকায় ডেকে মহাসচিব ও পার্টির চেয়ারম্যান বললেন ভোট করতে হবে।এবাবে রঞ্জু ভাই বললেন,আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মামলা হামলায় সাধারণ নেতাকর্মীদের হাহাকার করা কান্না আমি সহ্য করতে পারিনা।সেইদিন মহাসচিব ও পার্টির চেয়ারম্যান রঞ্জু ভাইকে স্পষ্ট বলে দিলেন,রঞ্জু তুমি যদি ভোট না কর,তোমাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।রঞ্জু ভাই বুকভরা কান্না নিয়ে পার্টির সিদ্ধান্তে ভোট করলেন।সারাদিন সুষ্ঠু ভোট হলো।১থেকে ১৩ সেন্টার গুলোতে রেজাল্ট রঞ্জু ভাই বিপুল ভোটে এগিয়ে।১৩ সেন্টার রেজাল্টের পরেই এভিএম ভোটের চিত্র পাল্টে নৌকার এম পি নির্বাচিত হলো সামান্য কয়েক হাজার ভোটে।কই ছিলোনা তো ভূমিকা,সেই সময় পার্টির সিনিয়র নেতা নীরব কেনো।বার বার একজন রঞ্জুকে এভাবে অপমান করা পার্টির কি ঠিক।
কষ্ট করে পার্টিকে টিকিয়ে রাখা এটাই কি,রঞ্জু ভাইয়ের অপরাধ।সাঘাটা ফুলছড়ি সাধারণ নেতাকর্মী ও সাধারণত জনগণ জাতীয় পার্টি করা কি অপরাধ।আজকে সাঘাটা ফুলছড়ির হাজারোও নেতাকর্মী ও জনগণ দ্বীর্ঘ নিশ্বাস নিচ্ছে ও বুকের ভিতর কষ্ট হচ্ছে।আসলেই,সাঘাটা ফুলছড়ির নেতাকর্মী ও জনগণ ভুল করেছে জাতীয় পার্টি করে।
এ্যাড এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু জাতীয় পার্টি'র প্রার্থীর বিপক্ষে ভোট করে প্রমাণ করে দিবেন,সাঘাটা ফুলছড়িতে আপনার লাঙ্গলের ভোট বেশি না,রঞ্জু ভোট বেশি ইনশাআল্লাহ......