গাইবান্ধায় সাহাপাড়া ইউনিয়ন বিএনপি নেতার ইন্তেকাল
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার সাহারুল ইসলাম ইন্তেকাল করেছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে পরিবার, স্থানীয় রাজনৈতিক মহল ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি নেতাকর্মীরা।