দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গফরগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গফরগাঁও, ময়মনসিংহঃ প্রতিনিধি আল আমিন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ময়মনসিংহের গফরগাঁয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১০ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যায় গফরগাঁও রেলস্টেশন চত্বরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন রাজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গফরগাঁও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর শ্রমিক দলের আহ্বায়ক প্রার্থী রুবায়েত ইসলাম রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনছার উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন গফরগাঁও পৌর যুবদল নেতা শফিকুল ইসলাম।
এ সময় শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন,
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থ করে আমাদের মাঝে পুনরায় ফিরিয়ে দেবেন। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটি জীবন দেশ এবং জাতির স্বার্থে কাজ করেছেন। তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবারও দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।"