Logo Logo
প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

হরিরামপুরে গ্রাম আদালতের ইউপি সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা ১৩ টি ইউনিয়নে পরিষদের সদস্যদের কে নিয়ে ২ দিন ব্যাপি ৬ টি ব্যাচে এ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, গত ২৩/১১/২০২৫ ইং এ প্রশিক্ষন শুরু হয়ে এ ১০/১২/২০২৫ ইং তারিখে শেষ হয়েছে । উক্ত প্রশিক্ষণ এ ১৫৬ জন ইউপি সদস্য মধ্যে ১৪৬ জন অংশগ্রহণকারী অংশগ্রহন করেন । উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তত্বাবধানে উক্ত প্রোগ্রামটি পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা ইউ. আর. টি সদস্য বৃন্দ । উক্ত প্রশিক্ষণ পেয়ে ইউপি সদস্যরা পূর্বর চেয়ে আরো ও ভাল ভাবে গ্রাম আদালত পরিচালনা হবে । প্রশিক্ষণার্থীর গ্রাম আদালতের বিভিন্ন আইন কানুন , গ্রাম আদালত গঠন , সার্ফিকেট মামলা ,নারীর ভরণ পোষন মামলা , অন্তভুক্তি গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মানিকগঞ্জ জেলা ম্যানেজার মোঃ জহির উদ্দীন। এছাড়াও প্রশিক্ষণ এ গ্রাম আদালতের রিপোর্টিং চ্যানেল এবং কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে মামলার রেজিস্টার, আদেশ ও ডিগ্রি রেজিস্টার, মামলার অর্থ লেনদেন রেজিস্টার পূরণের পদ্ধতি, তৈরির বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। সর্বোপরি উপস্থিত সকল অংশগ্রহণকারী প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে একযোগে কাজ করার ইউপি সদস্যগণ অঙ্গীকার ব্যক্ত করেন।