লালমাইয়ের বাকই উত্তর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
লালমাই (কুমিল্লা), ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার:
লালমাই উপজেলাধীন বাকই উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নুরপুর বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া।
কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
কর্মসূচিতে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের প্রার্থীর বিজয়ের জন্য সকলে কাজ করার আহ্বান জানান।