চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডে আগুনের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি পরিবার মোহাম্মদ আইয়ুব পল্লান নামের এক ব্যক্তির ঘর দেলোয়ার মিয়ার মাছের ঘেড়ের মধ্যে তরমুজ চাষের জন্য জমি আবাদ করতে গিয়ে হঠাৎ প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে পাশের জমিতে থাকা খড়ের গাদায়। মুহূর্তেই খড় পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান মোঃ বশির আকন নামের এক ব্যক্তি তার নিজের জমি আবাদ করতে যান এতে খড়ে আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে আশপাশে আতঙ্ক তৈরি হয়। কারণ আগুনের গতিপথে ছিল বসতঘরসহ বেশকিছু স্থাপনা। তবে এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় মোঃ আয়ুব পল্লানের বাড়িসহ নিকটবর্তী অন্যান্য বসতবাড়ি।
ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ায় তারা কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারছিলেন না। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
এতে মিজানুর রহমান ফরাজির ধানের জমিতে অল্পের জন্