হরিরামপুরে প্রশাসনের নাগাল এড়িয়ে চলছে -অবৈধভাবে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন -হুমকির মুখে পদ্মারপাড়ের হাজারো জনবসতি।
নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের হরিরামপুরে-লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর উজানে প্রশাসনের নাগাল এড়িয়ে চলছে-অবৈধভাবে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পদ্মারপাড়ের জনবসতি।
উল্লেখ্য, উপজেলার দূর্গম চরাঞ্চল (লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি) তিনটি ইউনিয়নের অধিকাংশ জায়গা ইতিপূর্বে পদ্মার ভাঙ্গনের ফলে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং যতটুকু জায়গায় জনবসতি আছে অবৈধভাবে ডেজিং দিয়ে বালু উত্তোলন করলে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে এবং ভবিষ্যতে অস্ত্বিত্বে খুজে পাওয়া যাবে না বলে সুশীল সমাজের মন্তব্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদপুর জেলার ফরিদপুর ডিগ্রির চর( সিএমবি) ইউনিয়নের আলম, ফরিদ খালাসি ও স্থানীয় কিছু কুচক্রমল ক্ষমতা খাটিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে ডেজিং বসিয়ে বালু উত্তোলন করছে বলে স্থানীয় সূত্রে জানা যায় ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়,৬-৭ মাস যাবৎ ধরে ডেজিং চলছে।
প্রশাসন ও মিডিয়ার নামে খরচ দেখিয়ে চলছে অবৈধভাবে বালুর জমজমাট ব্যবসা।
স্থানীয়রা মুখ খুললে ও প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি ও অনেকেই ম্যানেজ করে মুখ বন্ধ করছেন স্থানীয়দের।
সেলিমপুর উজানে রাত-দিন ২৪ ঘন্টা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।
নটাখোলার আব্দুর রাজ্জাক জানান,দীর্ঘ দিন যাবৎ কিছু কুচক্র মহলের অনেকেই প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলন করে আসছে।
আমরা একাধিক বার প্রশাসনকে জানালেও আদৌও কোন সমাধান হয়নি।
হরিহরদিয়া ফেলা জানান,আমরা পদ্মার ভাঙ্গন কবলিত মানুষ, আমাদের অনেক জমি ইতিপূর্বে পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।
যতটুকু আছে তাও আবার ডেজিং দিয়ে বালু উত্তোলনের কারণে অচিরেই বিলীন হয়ে যেতে পারে।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজিং দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আমি অবগত আছি।
ইতিপূর্বে আমি এ বিষয়ে একাধিক বার প্রশাসনকে জানিয়েছিলাম।
তিনি আরো জানান, আমি ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
চরবাসির দাবি,পদ্মার ভাঙ্গন রোধে অচিরেই ড্রেজিং দিয়ে বালু উত্তোলন বন্ধ এখন সময়ের দাবি।
তা না হলে যতটুকু ভাঙ্গনের বাকি আছে সবটুকুই অচিরেই বিলীন হয়ে যেতে পারে।
এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী আলম কে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার মুঠোফোন জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মুঠোফোনে আর জানান,বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।