লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল হক জহির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া।
তিনি বলেন,
“আমি লালমাইবাসীর জন্য ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করে আপনাদের হৃদয়ে স্থান করে নেব। লালমাইয়ের বেকারত্ব দূর করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ, নারীদের কুঠির শিল্প প্রশিক্ষণ, শিক্ষিত যুবকদের জন্য বিশ্বমানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জুয়সহ সকল অসামাজিক কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে।”
মো. মাসুদ করিম — সভাপতি, লালমাই উপজেলা বিএনপি
মো. ইউসুফ আলী মীর পিন্টু — সাধারণ সম্পাদক, লালমাই উপজেলা বিএনপি
মো. আসলাম মজুমদার — যুগ্ম আহবায়ক
মো. জাহাঙ্গীর সর্দার — যুগ্ম আহবায়ক
মো. মনির হোসেন ডালিম — সভাপতি, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি
মো. জহিরুল হক জহির — সাধারণ সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি
মোঃ মনিরুল ইসলাম -
যুগ্ম সাধারণ সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি,
মো. ওবায়দুল হান্নান — সাংগঠনিক সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি
সভায় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম।