লালমাইয়ে ইউএনও ও প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার
মো:সালামত উল্লাহ
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ বিকেলে লালমাই উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ফুলেল শুভেচ্ছা বিনিময় সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা,উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন রঞ্জিত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রোস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক চলন পত্রিকা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহবুবুর রহমান কাশেম, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যেযে টিভির ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, সম্মানিত সদস্য ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক, যুক্তিখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন বাহার, অর্থ সম্পাদক, দৈনিক ভোরের কলাম ও দি ডেইলী টাইবুনাল পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির, দপ্তর সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা ও সাপ্তাহিক লাকসাম বার্তার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল আলম রবিন মজুমদার, শিক্ষা সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ,ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কন্ঠ,এসডি টেলিভিশনের সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া,সদস্য ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সাংবাদিক মোঃ মহিন উদ্দিন, সদস্য ও দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোঃ রাকিব হোসেন প্রমুখ।