সাতক্ষীরার কালীগঞ্জে সাংবাদিক শেখ শরিফুল ইসলামের ৪৭তম জন্মদিন পালিত
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাংবাদিক শেখ শরিফুল ইসলামের
৪৭তম জন্মদিন পালিত হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবে সাংবাদিক শেখ শরিফুল ইসলামের ৪৭ তম জন্মদিনে কেক কেটে ক্লাবের প্রিয় সহকর্মীবৃন্দ পালন করল জন্মদিন।২৯ শে নভেম্বর শনিবার বিকেল সাড়ে চারটায় ক্লাবের হলরুমে শীতের পড়ন্ত বিকালে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় কেক কাটার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কোষাধক্য সাংবাদিক মোঃ শের আলী, রেদোয়ান ফেরদৌস রনি,মোহাম্মদ রফিকুল ইসলাম,ইয়াসিন আলী, মিম ইসলাম,জেহের আলী, আবু বক্কর সিদ্দিক, তাজুল হাসান সাদ,শেখ ফারুক হোসেন,শেখ রাকিবুল হোসােন রাকিব সহ ক্লাবের সহকর্মীবৃন্দ।দৈনিক শেষ সংবাদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালীগঞ্জ ব্যুরোঃ,দৈনিক কাল বেলার কালিগঞ্জ প্রতিনিধি, দৈনিক কুমিল্লার কালিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শেখ শরিফুল ইসলাম তার জন্মদিনের অনুষ্ঠানে সুচারু বক্তব্যে অনুভূতির কথা ব্যক্ত করেন।এরপর সকলেই কেক কেটে সকলে মিলে একে অপরের মুখে মিষ্টি বিতরণ করা হয়।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ