হরিরামপুরে হারুকান্দি ইউনিয়নে বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুরে হারুকান্দি ইউনিয়নে মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে নভেম্বর শনিবার উপজেলার দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও হারুকান্দি ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ধয়া ৬ টায় নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা (লাভলু), উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা'দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেন,হারুকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন প্রমূখ।
সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে মাঠে ময়দানে কার্যক্রম অবহত থাকবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দেশ মাতা ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।