সীতাকুণ্ডে মহাসড়কে অবৈধ অটোরিক্সা ও সিএনজি নানা অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা
মো,হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি।
চট্টগ্রাম সীতাকুণ্ড গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন ব্যবহৃত হয় লাখো যাত্রী ও হাজারো পণ্যবাহী যানবাহ।
এ সড়ক বন্দরনগরী চট্টগ্রামসহ পুরো ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমের প্রধান ধারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ মহাসড়কে বিশেষ করে বড়দারোগা হাট থেকে সিটি গেইট পযন্ত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের দিন দিন বহুগুণ বেড়েছে এরই সাথে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।
আইন অনুযায়ী মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮–এর ধারা অনুযায়ী এসব যানবাহন মহাসড়কে চলতে পারবে না।
তবুও দেখা যাচ্ছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা, ও সিএনজি মহাসড়কে অবাধে চলাচল করছে প্রশাসনের নাকের ডগায় । বিশেষ করে সীতাকুণ্ড, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারী এলাকার অংশে এ সমস্যা সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে।
বাস ও ট্রাক চালকদের অভিযোগ, হঠাৎ করেই ধীরগতির এসব অটোরিকশা মহাসড়কের মাঝখানে উঠে আসে। এতে একদিকে তৈরি হয় ভয়াবহ যানজট, অন্যদিকে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।
স্থানীয়দের দাবি, শুধু গত কয়েক মাসেই এসব যানবাহনের কারণে অন্তত কয়েক একশো মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন শতাধিক।
অন্যদিকে যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। দূরপাল্লার বাস ও ট্রাক মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ বলছে, তারা নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অনেক অটোরিকশা জব্দ করা হচ্ছে। তবে জনবল স্বল্পতা, স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাব এবং কিছু জায়গায় রাজনৈতিক আশ্রয়ে এসব যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
সিএনজি চালকরা অভিযোগ করেছেন, একটি গাড়ি ধরা পড়লে তাকে ন্যূনতম ২৬০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু২০ ,দিনের ডাম্পিংকের ভয় দেখিয়ে সাত থেকে আট হাজার টাকা নিয়ে সেই খান থেকে ২৬০০ টাকা মামলা দিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয় । আর সাত আট হাজার টাকা দিতে না পারলে গাড়ি ১৫,থেকে ২০,দিন ডাম্পিং করে রাখে,
ড্রাইভারেরা আরও বলেন অনেক সময় গাড়ি আটক করে সেই খানে দুই হাজার থেকে তিন হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়,আর যদি টাকা দিতে না পারি তাহলে গাড়িকে থানায় নিয়ে যায়
স্হায়ী এক বিএনপি নেতা বলেন এ সড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ করা না গেলে শুধু প্রাণহানিই বাড়বে না, জাতীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তারা প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মহা সড়কে এসব অটোরিকশা সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
সাধারণ যাত্রীরা বলছেন, সরকার ও প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা নেয় তবে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা কমবে। তা না হলে ঢাকা -চট্টগ্রাম
এ মহাসড়ক যাত্রীদের কাছে আতঙ্কের আরেকটি নাম হয়ে দাঁড়াবে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজি।
বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি মো.আব্দুল মুমিনকে এ বিষয় জানতে মোটুফোনে বার বার কল করলে তিনি কল রিসিভ করেনি,