গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ঢাকা-রংপুর মহাসড়কের ইকবারপুর ও মহেষপুর এলাকায় দুটি বাসে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন ও সেরাজুল ইসলাম এবং ১০ বোতল ফেনসিডিলসহ নুরী বেগমকে আটক করা হয়। ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।