কালীগঞ্জের ভাড়াসিমলায় মাল্টি হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ
কালীগঞ্জের ভাড়াসিমলায় মাল্টি হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে ২৭ নভেম্বর ২০২৫ তারিখে কালিগঞ্জ উপজেলা ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদে মাল্টি স্টোক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রনয়ন সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন গাজী পরিবর্তে ইউপি সদস্য ডাক্তার মোঃ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে গঠিত ইমাম, শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ সদস্য, ইউপি সদস্য এবং সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।
সভায় লিডার্স এর প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন বলেন জাতীয় পর্যায়ে এসডিজি এর আলোকে ১৮(১) অনুচ্ছেদে জাতীয় পুষ্টি সমন্বয় কমিটি গঠিত আছে। এরই আলোকে জাতীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন হলেও ইউনিয়ন পর্যায়ে আরও বেশি কাজ করার জন্য এই কমিটি গঠিত হয়েছে।
ছবিঃ কালীগঞ্জের ভাড়াসিমলায় মাল্টি হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম