গাইবান্ধা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় গুলোতে লটারি ভিত্তিক ভর্তি: মেধাবীরা মানসিক চাপে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা।
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকরা মনে করছেন, এই প্রক্রিয়া মেধাবী শিক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল করে দিতে পারে।
এতে বহু বছর ধরে পড়াশোনা করে প্রস্তুতি নেওয়া মেধাবী শিক্ষার্থীরা নিজেদের অবমূল্যায়িত মনে করছেন বলে অভিভাবকরা অভিযোগ করছেন।
‘মেধা যাচাইয়ের সুযোগ বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা হতাশায় ভুগতে পারে। মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের উৎসাহিত ও প্রস্তুত করে; সেটি বাদ দিলে তারা মানসিক চাপের মুখে পড়ার ঝুঁকি বাড়বে।’
অভিভাবকরা আরও বলছেন, লটারিভিত্তিক ভর্তির ফলে অনেক সক্ষম ও প্রস্তুত শিক্ষার্থী না পেলে তা তাদের মনে ক্ষোভ, হতাশা ও চাপ তৈরি করতে পারে—যা পরবর্তীতে মানসিক সমস্যায় রূপ নিতে পারে।
এ বিষয়ে দ্রুত কার্যকর সমাধান ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ফারহান শেখ
গাইবান্ধা।