ছোট শরীফ পুর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন বাজেট অনুমোদন,,
লালমাই প্রতিনিধি
মাইন উদ্দিন
লালমাই উপজেলার ঐতিহ্যবাহী ছোট শরীফ পুর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। শীগ্রই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১ হাজরেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এরই মাঝে প্রতিষ্ঠানের মূল ভবনের পিলার ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা গিয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বিদ্যালয়ে একটি নতুন ভবন অনুমোদন দিয়েছেন। যার মোটামুটি সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব আব্দুল করিম মজুমদার। এখন শুধু মাত্র সরজমিনে কাজ শুরু করার অপেক্ষা।
ইতিমধ্যে, বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় ভূমিকম্প সংঘটিত হয়েছে। যার জন্য কয়েকজন অবিভাবক বিদ্যালয়ের ভবনের কাঠামো নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে।
এখন যেহেতু বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদন হয়েছে। নতুন ভবন হওয়া পর্যন্ত অবিভাবক ও এলাকায় কেউ আতঙ্ক ও বিভ্রান্তি না ছড়িয়ে বরং শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা এছাড়াও কারো কাছে বিকল্প কোন পরামর্শ থাকলে তা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।