লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন কেন্দ্র সচিব ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন।
এসময় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব মাষ্টার আঃ বারী বিএবিএড, পরীক্ষা নিয়ন্ত্রক ও হরিশ্চর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষক ফারক আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়া লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজগর আলী খাঁন আকিল এবং মাস্টার মমতাজউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ডাঃ রোকন উদ্দিন আহম্মেদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।