কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনী সমাবেশে কাজী দ্বীন মোহাম্মদের বক্তব্য
কুমিল্লা প্রতিনিধি:-
মনিরুল ইসলাম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আলমপুর সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
সমাবেশে তিনি আগামী জাতীয় নির্বাচনে তরুণ সমাজ, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জনগণের ভোটের অধিকার সুরক্ষিত রাখতে ও এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই। শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে।”
স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং গ্রাম–পাড়া–মহল্লায় প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।