কুমিল্লায় মা–দুই শিশুকে রাস্তায়, মানবিক সহায়তার আবেদন
রাত ১টার সময় হামীমের ২ নং গেটের সামনে এক মা দুই ছোট শিশুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয় দোকানদার মনির কাকার মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মহিলা আশুলিয়ার নিশ্চিন্তপুরে গণি স্কুলের পাশের একটি বাসার বাসিন্দা। তিনি জানান, এক মাসের ভাড়া বাকি থাকায় বাসার ম্যানেজার তার রুমের তালা মেরে দিয়েছেন। স্বামীও দূরে থাকায় মা ও শিশু বর্তমানে রাস্তায় ঘুরছেন।
স্থানীয়রা বলেন, এমন মানবিক অবহেলা এবং নিষ্ঠুরতার কারণে মা ও শিশুদের নিরাপত্তা চরম সংকটে রয়েছে। কেউ যদি সাহায্য না করেন, তবে যে কোনও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে আশুলিয়া থানার সহযোগিতা চেয়েছেন। স্থানীয়দের মধ্যে মানবিক সহায়তার আবেদন তীব্রভাবে প্রকাশ পাচ্ছে, যাতে মা ও দুই শিশুর নিরাপদ আশ্রয় নিশ্চিত করা যায়।
তথ্যসূত্র: সাইফুল,