শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে ছবির হাটে ককটেল বিস্ফোরণ
রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। বিষয়টি বেলা সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃতি ও কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় উদ্যান এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।