জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তায় রবিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ