২৯/১১/২০২৬ রবিবার
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯শে নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের তত্ত্বাবধানে এবং দর্শনা থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে দুটি দল আলাদা অভিযান চালায়। এর মধ্যে পিএসআই (নিঃ) আলমগীর কবিরের নেতৃত্বাধীন দল আকন্দবাড়ীয়া আবাসন এলাকার সামনে থেকে ৩ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) উদ্ধার করে একজনকে আটক করে। অন্য দলটির নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) শেখ শাহীদুল ইসলাম; তারা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক সদস্য এবং জিআর পরোয়ানাভুক্ত অপর একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—আকন্দবাড়িয়া আবাসন এলাকার মোঃ ইকরামুল হোসেনের ছেলে মোঃ সানজিল ইসলাম (২৩), তিতুদহ দক্ষিণপাড়ার মোঃ আঃ রহমানের ছেলে মোঃ নুর মোহাম্মদ (৪৫) এবং আজিমপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে মোঃ আল আমিন (২৩)।
ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দর্শনা থানা পুলিশের এমন বিশেষ অভিযান চলমান থাকবে।