কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিপরীতে রাজপথে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২৯ নভেম্বর বিকেল ৪টার পর উখিয়া উপজেলা সদরের বিএনপি কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মনির আহমেদ। এ সময় নেতাকর্মীরা যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।