পঞ্চগড়ের সদর উপজেলায় অভিযান চালিয়ে মোঃ জুলফিকার আলী জুয়েল (৪০) নামে এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৬ (বিজিবি)।
গত ২৮ নভেম্বর রাত ৯টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর মাগুরমারী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৭৪৪/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক জুলফিকার আলী জুয়েল পঞ্চগড় সদর উপজেলার আবালুপাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
বিজিবি সুত্র জানায়, আটক ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।