উখিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন নিয়মিত মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতা অপচেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর ফরিদ নিঝুম (২৫), পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী (৪৫) বাকিরা বিভিন্ন নিয়মিত মামলার ওয়ারেন ভুক্ত আসামি বলে জানা গেছে।
এই দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন সন্ত্রাসী নাশকতা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।