ঐক্যবদ্ধ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক তৎপরতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বীর কামটখালী (উত্তর বাজার) এলাকায় এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মো: বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন ১নং বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো: কাইয়ুম মিয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এনামুল কাদির, জনাব মিজানুর রহমান লিটন, জনাব মো: সালাহ হোসেন, জনাব ডা. মো: মজিবুর রহমান, জনাব মো: আব্দুল সালাম মণ্ডল, জনাব মো: ফরিদুল হালিম, জনাব মো: মোনায়েম হোসেন রতন, জনাব মো: আশিকুর রহমান আশিক, জনাব মো: লাল মিয়া, মো: ফারুক আহমেদ, মো: হুমায়ুন কবির, মো: আনোয়ারুল হক কলিম, মো: আকিকুল বাছির, মো: সারোয়ার ভূঁইয়া পলাশ, মো: সিফাত উল্লাহ খান এবং মো: শামীম মিয়া সহ প্রমুখ।
সম্মেলনে বক্তারা পূর্ববর্তী নৈরাজ্য ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্মেলনস্থলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে কর্মী সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।