রেলযোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে, কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ১জন পিসিসহ ১০জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
২৮ নভেম্বর (শনিবার) সকালে আনসার ভিডিপি সদস্যদের সাথে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।এসময় ঈদগাঁও উপজেলা আনসার ভিডিপি কর্ম কর্তা ফাহমিদা ইয়াছমিন সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহা-পরিচালকের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য ইসলামাবাদ রেল ষ্টেশনে পিসি আনসারুল হক মিন্টু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা কমান্ডার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করছেন।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।
ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম যাত্রীদের জানমাল নিরাপত্তার স্বার্থে (শনিবার) থেকে আনসার সদস্য মোতায়েন করার সত্যতা নিশ্চিত করেন।