ঈদগাঁও উপজেলার অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান"ঈদগাহ গ্রামার স্কুল"র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী দের সম্মাননা,বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান স্কুল সভাপতি এবং ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত,
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি,ঈদগাঁও জোনাল অফিসের ডিজি এম রাজন পাল, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মো: আলী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক সুলতান আহমদ ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার তাহমিনা আক্তার।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নানা ইভেন্টে উত্তীর্ণদের মাঝে পুরুস্কার বিতরন করেন আগত আমন্ত্রিত অতিথিরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ ফারুক।