চট্টগ্রামের পটিয়ার বিশ্বখ্যাত আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ৮৭তম বার্ষিক সভায় ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মদ শামীম কায়সার লিংকন ও পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক।
শুক্রবার (২৭শে নভেম্বর)সভার সমাপনী দিনে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী বলেন,শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে আলেম উলেমাদের যারা গুলি করে হত্যা করেছে সেই অপশক্তি আবারও প্রগন্ডা অপপ্রচার চালাচ্ছে।তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে। পটিয়ার সাংসদ বলেন,যেদিন মাদ্রাসার শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় এর পরেরদিন শেখ হাসিনা সরকারের পতন হয়।
দেশ বরেণ্য আলেম উলেমা মাশায়েক ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ এই মাহফিলে যারা বয়ান রাখেন মাওলানা শাহ মহিবুল্লাহ বাবু নগরী,মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া,মাওলানা নুরুল্লাহ সাহেব মুহতামিম, মাওলানা আবদুল্লাহ মারুফ,মাওলানা মোস্তফা নুরী সাহেব,মাওলানা হাফেজ খোবইবা সাহেব,মুফতি মাহমুদ হাসান,মুফতি আরশাদ রহমান,মাওলানা শাহ শেখ আহমদ,মাওলানা জয়নুল আবেদীন (পাকিস্তান), মাওলানা শেখ মাজিদুর রহমান,মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা,মাওলানা সালাউদ্দিন সাহেব।জুমার নামাজের মুনাজাত পরিচালনা করেন জামিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি একরাম হোসেন অদুদী।সভায় চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, কক্সবাজার,টেকনাফ,রাউজান,রাঙ্গুনিয়া,ফটিকছড়ি হতে হাজার হাজার কওমী শিক্ষার্থী,অভিভাবক, ভক্তবৃন্দগণ উপস্হিত হয়ে সভাটি সৌর্ন্দ্যযময় করে তোলেন।বিকাল সাড়ে ৩টায় আগামী ২০২৭সালের২৫/২৬শে নভেম্বর ৮৮তম সভা অনুস্টানের ঘোষণা দিয়ে সমাপ্তি করেন।