নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জিয়া সাংস্কৃতিক সংগঠন— জিসাস, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার বিকাল ২৭ শে ( নভেম্বর) মিছিলটি নেত্রকোণা মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি নেত্রকোণা কোর্ট স্টেশন এলাকায় রনি খানের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাথায় সাদা ফিতা বাঁধা ছিল এবং তাদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার হাদিউল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি সাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ রানা, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ও সানাউল্লাহ সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হাফেজা আক্তার ঋতুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় বক্তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।